ফরাসি ক্লাব মার্সেই থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে আবার ইংলিশ ক্লাবটিতে ফিরলেন তিনি।
এর আগে ২০১৬-১৭ মৌসুমেও ম্যানসিটির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তবে সেবার মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। দীর্ঘ এক দশক পর পুনরায় ইতিহাদ স্টেডিয়ামে ফিরে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
ম্যানসিটির অফিশিয়াল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ভিডিও বার্তায় এই গোলরক্ষক বলেন, ‘হ্যালো ম্যানসিটির সমর্থকরা। আমি ম্যানসিটিতে যোগ দিতে পেরে খুবই আনন্দিত। সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি, ইতিহাদে শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’
প্রকাশিত ভিডিওর ক্যাপশনে ম্যানসিটি লিখেছে, ‘শিগগিরই ইতিহাদে দেখা হবে, জেরো!’ সাথে হাততালির ইমোজি ছিল।
ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ব্যাকআপ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সাড়ে ৪ কোটি পাউন্ডে লিডস ইউনাইটেডে যোগ দেওয়া জেমস ট্রাফোর্ডের শূন্যস্থান পূরণ করবেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
বাংলা৭১নিউজ/আরএইচ
























