ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ এখনও অনিশ্চিত বাংলাদেশের। দুদেশের কূটনৈতিক সম্পর্কে শিথিলতায় ঝুলে আছে সিরিজটির ভাগ্য। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে গড়ানোর সম্ভাবনাও নেই। তাতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে টিম টাইগার্স। স্থানীয়সংবাদ

১৪ দলের অংশগ্রহণে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। আরও ৮টি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আয়োজকদের মধ্যে সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকায় সেরা নয়ে থাকা দলটি বিশ্বকাপে সরাসরি খেলবে। সেই স্থানটি দখলে রেখেছে বাংলাদেশ।

জায়গা নিশ্চিত করা বাকি ৭ দল- বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান।

৮৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৯এ। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ৬ রেটিং পয়েন্টের। ভারত সিরিজ অনিশ্চিত হওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়ানোর বা কমে যাওয়ার সুযোগ নেই। এসময়ের মধ্যে ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজ খেলার কথা ভারতের বিপক্ষেই। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তারা ওয়ানডে খেলবে দুটি। ম্যাচ দুটিতে জিতলেও ৬ পয়েন্ট ব্যবধান কমিয়ে বাংলাদেশকে টপকানোর মত যথেষ্ট পয়েন্ট হবে না তাদের। ফলে টানা তৃতীয়বার বাছাইপর্ব খেলতে হবে দুবারের চ্যাম্পিয়নদের।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে স্বাক্ষর নেয়ার অভিযোগ, তিন সৎ ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আপডেট সময় ১২:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬