ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে হত্যার পর ১১ টুকরা: ভাড়াটিয়া আটক

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় এক গৃহবধূর খণ্ডিত ও বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফরিদা বেগম (৫৫)। নির্মম এই হত্যাকাণ্ডের পর মরদেহ টুকরা টুকরা করে ১১টি পলিথিনের প্যাকেটে ভরে বস্তাবন্দী করে ঘরের পেছনে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে লাইলী বেগম (৩৫) নামে এক ভাড়াটিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় দেবিদ্বার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত ফরিদা বেগম স্থানীয় মফিজুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী। স্বামী চট্টগ্রামে জাহাজে চাকরি করেন এবং দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ফরিদা বেগম বাড়িতে একা থাকতেন। তাঁর বাড়ির একটি ঘর লাইলী বেগম নামে এক নারী ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডায়াবেটিস থাকায় প্রতিদিনের মতো শনিবার সকালেও হাঁটতে বের হন ফরিদা বেগম। সকালে তাঁর ছোট মেয়ে মরিয়ম আক্তার এসে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তাঁকে পাননি। পরে বিকেলে ফরিদা বেগমের বোনের ছেলে মামুন বাড়ির পেছনে কয়েকটি রক্তাক্ত ও সন্দেহজনক পলিথিনের প্যাকেট দেখতে পান। কাছে গিয়ে পলিথিনের ভেতরে ফরিদার খণ্ডিত মরদেহের অংশ শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা ভাড়াটিয়া লাইলী বেগমকে আটক করে মারধর করে এবং বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে দেবিদ্বার থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লাইলী বেগম এই নির্মম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি তাঁর স্বামী আবুল কালাম আজাদ, রবিউল, সোহেল ও ইমনসহ আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “পলিথিনে মোড়ানো ফরিদা বেগমের টুকরা করা মরদেহের একাধিক প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের মাথা ও পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আটক লাইলীর দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং মরদেহের নিখোঁজ অংশগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৯:২৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬