ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জেলের জালে ৫৪ কেজি ওজনের তবল মাছ

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ। গতকাল মঙ্গলবার সকালে জেলেরা মাছটি মৎস্যবন্দর মহিপুর আড়তে নিয়ে আসেন। পরে নিলামে ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী রুবেল ঘরামী। এটি এফবি সালমা করিম ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয়ভাবে মাছটি ‘তবল’ নামে পরিচিত। তবে অঞ্চলভেদে একে তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও ডাকা হয়। সুস্বাদু, উচ্চ পুষ্টিগুণ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় এ মাছের বেশ চাহিদা রয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

ট্রলারের জেলেরা জানান, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল খুব একটা ধরা পড়ে না। মাছটির ভালো দাম পেয়ে তাঁরা খুশি। রুবেল ঘরামী জানান, মাছটির ওজন ৫৪ কেজি। তিনি ডাকের মাধ্যমে ৩৬ হাজার টাকায় কিনেছেন।

ঢাকার বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলের জালে যেটি ধরা পড়েছে, সেটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ।

বাংল৭১নিউজ/জেএস

Tag :

‘লিটল বয়’-এর ছদ্মবেশে মার্কিন সাম্রাজ্যবাদের সবচেয়ে ঘৃণ্য বিষাক্ত ছোবল

জেলের জালে ৫৪ কেজি ওজনের তবল মাছ

আপডেট সময় ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬