ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুর্জয় মিয়া (২২) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্জয় কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় ছিলেন তৃতীয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার।

পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হারুন অর রশিদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন দুর্জয়। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল রাতে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা নিহত

আপডেট সময় ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫