ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

অনলাইনে আপত্তিকর ভিডিও প্রকাশ: চার অভিযুক্ত কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে ফোনে পর্নো ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারের সময় পর্নোগ্রাফি তৈরির ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)। এদিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি বলেন, আসামিরা দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি করে তা নেটে ছেড়ে দিয়ে বাণিজ্য করে আসছিলেন। আজ হাতেনাতে ধরা দুই নারীসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিসহ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এসময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে হাতেনাতে আটক করে। এসময় একজন পালিয়ে যায়।

পরে পুলিশ একজন পলাতকসহ পাঁচ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদেরকে।

বাংলা৭১নিউজ/এসকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

অনলাইনে আপত্তিকর ভিডিও প্রকাশ: চার অভিযুক্ত কারাগারে

আপডেট সময় ০১:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬