ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই

দক্ষিণী সংগীত জগতের বরেণ্য গায়িকা যমুনা রানি আর নেই। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শিল্পী। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

যমুনা রানি ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং সিংহলি ভাষার ছবিতে প্রায় ছয় হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। মাত্র ৭ বছর বয়সে তেলুগু চলচ্চিত্র ‘ত্যাগাইয়া’-তে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৫২ সালে ‘কল্যাণী’ ছবির মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ধীরে ধীরে দক্ষিণী চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন। ১৯৫০ ও ৬০-এর দশকে তাঁর অসংখ্য গান সুপারহিট হয়।

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ১৯৯৮ সালে তামিলনাড়ু সরকার তাঁকে কালাইমামানি পুরস্কার প্রদান করে। এছাড়া দেশ-বিদেশ থেকে অসংখ্য পুরস্কার পেয়েছেন।

পরিবার, পরিজন, সহকর্মী এবং অসংখ্য অনুরাগীর উপস্থিতিতে বেঙ্গালুরুতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে শিল্পী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই

আপডেট সময় ০৮:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬