ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একই মোটরসাইকেলে থাকা স্ত্রী-শ্যালিকা-মেয়ে নিহত, প্রাণে বাঁচলেন যুবক

খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তারা হলেন মোটরসাইকেলচালক শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাদের ২২ মাস বয়সী কন্যা ও শ্যালিকা রুবিয়া (২০)। তবে শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন।

দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওয়ানা দেন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক শুভ্র প্রকাশ দাস।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

একই মোটরসাইকেলে থাকা স্ত্রী-শ্যালিকা-মেয়ে নিহত, প্রাণে বাঁচলেন যুবক

আপডেট সময় ১২:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬