ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ Logo ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo ঢাকায় সার্জিও গর-দীনেশ ত্রিবেদীর বৈঠক Logo নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস Logo বিএনপি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে: রিজভী Logo থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী Logo মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান Logo নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত Logo সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে হবে: মির্জা ফখরুল

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সাথে স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (৩১ জুলাই) মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সেরা হলেও, মনের কোণে তার ছোট্ট আকুতি লুকিয়ে ছিল।

গণমাধ্যমকে কিসকু জানান, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকত, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারত। কিশোরী ফুটবলারের সেই আবেগ ছুঁয়ে যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে।

গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানতে পেরে ক্রীড়া প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে বিপত্তি ঘটে যখন জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে খোঁজ পাওয়া যায় এবং কিসকুর লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ পায়।

কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও এখনো স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। এই মানবিক বিষয়টি বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ইতোমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কিসকুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যেন একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তার সন্তানকে পারিবারিকভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে জানান, কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও একটি বড় সুখবর দেন। গত ২৭শে জুলাই জমকালো সমাপনী ও প্রানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসর। 

প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিনই প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত হওয়া সকল খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। 

পুরস্কৃত সকল ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬