ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া (২০) নামের এক তরুণী মারা গেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

রিয়ার বাবা পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামের বাসিন্দা লতিফ মল্লিক বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। তাকে নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে সে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পরই রিয়াকে সিঙ্গাপুর প্রবাসী এক পাত্রের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার চলে যায়। এরপর থেকে রিয়া ধীরে‌ ধীরে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। গত কিছুদিন ধরে সমস্যাটা বাড়তে থাকে। ঢামেক হাসপাতালে পাঁচদিন ধরে ভর্তি ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

আপডেট সময় ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬