ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ১০ কোটি টাকার লোকসান

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে আহতরা হলেন- মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন বলেন, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ধামরাইয়ে পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ১০ কোটি টাকার লোকসান

আপডেট সময় ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬