ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

ভারতের নায়িকার পর যোগ দিলেন ওমর সানী, আমিন খান, রোজিনা

এক যৌনকর্মীর জীবনের গল্পে তৈরি হচ্ছে ‘গুলশানের চামেলি’ সিনেমা। এতে বিভিন্ন চরিত্রে থাকবেন দেশ-বিদেশের একঝাঁক তারকা। এরই মধ্যে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের ‘পাখি’খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের।

এবার জানা গেল, পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তিন তারকা ওমর সানী, আমিন খান ও রোজিনা। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকেও।

তারকাবহুল সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন এই লাক্স তারকা।

যদিও সিনেমাটিতে নিজের অভিনয়ের বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না বাঁধন। একই অবস্থান নির্মাতা মোহাম্মদ ইকবালেরও। তিনি জানান, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।

এ বিষয়ে আজমেরী হক বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেননি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত জানাতে অপারগতার কথা জানান।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’।

এর গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতাবানদের নির্মম ষড়যন্ত্র ও শোষণের শিকার হন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতার পরিকল্পনা, আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, সর্বশেষ তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। এছাড়া তার অভিনীত ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সেরা ছবির স্বীকৃতি অর্জন করে। অন্যদিকে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ভারতের নায়িকার পর যোগ দিলেন ওমর সানী, আমিন খান, রোজিনা

আপডেট সময় ১২:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬