ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত আরও সাতজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগম (৫০) মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুরে দেয়াল ধসের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বিউটি বেগমকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তিনি টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিউটি বেগম ঘটনাস্থলের পাশেই ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। সে সময় প্রতিদিনের মতো দেয়ালসংলগ্ন স্থানে টিসিবির পণ্য বিক্রির জন্য ট্রাক অবস্থান করছিল এবং নিম্নআয়ের অনেক মানুষ পণ্য কিনতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। দেয়ালটি তাদের ওপর ভেঙে পড়লে বেশ কয়েকজন চাপা পড়েন।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত অপর দুজন হলেন নাসিমা বেগম (৪৪) ও মো. ফিরোজ (৪৩)। নাসিমা বেগম রাজধানীর মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। আর ফিরোজ মিরপুরের শাহ আলীবাগ এলাকার বাসিন্দা।

দেয়াল ধসের পর স্থানীয় লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজিয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩৭) ও মোশাররফ হোসেন (১৯) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩

আপডেট সময় ০৮:৩৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬