ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খরাজের অভিনয়ের প্রশংসায় শাহরুখ

বছর শেষে পর্দায় আসার অপেক্ষায় থাকা বলিউড তারকা শাহরুক খানের ‘কিং’ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার খরাজ মুখোপাধ্যায়। তার কথায়, শুটিংয়ের সময় তিনি শাহরুখকে যতটুকু বুঝতে পেরেছেন, তা হল-তিনি কাজ ছাড়া কিছুই বোঝেন না।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে খরাজ বলেন, ‘‘অসাধারণ অভিজ্ঞতা। যদিও একটি ছোট চরিত্র করেছি। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনাও করেন না। জোরে কথাও বলেন না। তাই অন্যেরাও একেবারে চুপ করেই কাজ করেন। মাঝে কেবল একবার অল্প কিছু খেয়ে নেন। তার শুটিং শুরু হয় দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা। আমার জন্য সেটা খুবই সুবিধার হয়েছিল।’’

শাহরুখের সিনেমা আসছে তিন বছর পর। ‘কিং’ অ্যাকশনে ভরপুর, যে সিনেমার চিত্রনাট্য লিখেছেন চারজন। তাদের মধ্যে একজন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ।

‘কিং’ সিনেমার মূল চমক হল সুহানা খান। বাবার সঙ্গে ‘কিং’ দিয়েই মূলত ব্ড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার। এই সিনেমার জন্য মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও নিজে হাতে দিয়েছেন শাহরুখ।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্র করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

শুটিংয়ে বাবা-মেয়ের কাজের রসায়ন কেমন দেখলেন? খরাজ বলেন, ‘‘মেয়ের প্রথম সিনেমা বলে পুরোটাই গাইড করছেন বাবা। খুব কেয়ারিং। মেয়েকে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন। শুয়ে থাকার একটা দৃশ্য আছে সুহানার। সেটার শুটিং হচ্ছে, সেই সময়ে শোয়ার ভঙ্গিও নিজে অভিনয় করে দেখিয়ে দিলেন শাহরুখ। মাথাটা কীভাবে হেলিয়ে রাখতে হবে, দেখিয়ে দিলেন তিনি। বাবার সত্তাতো কাজ করছেই।”

অভিনয়ে সুহানার যাতে কোনো ত্রুটি না থাকে, তা নিয়ে শাহরুখ দারুণ সচেতন বলে মন্তব্য করেন খরাজ।

তিনি বলেন, “সুহানার সঙ্গেই বেশির ভাগ দৃশ্য ছিল আমার। শাহরুখজির সঙ্গেও দৃশ্য ভাগ করেছি। তিনি প্রশংসা করেছেন, এটাই প্রাপ্তি।’’

শাহরুখের অটোগ্রাফ নিয়েছেন খরাজ। অটোগ্রাফ চাওয়ার মুহূর্তের কথা তুলে ধরে বলেন, “আমার শুটিংয়ের শেষ দিনে দেখা করে বললাম, আপনি তো চরিত্রের লুকে আছেন। তাই ছবি তো তোলা যাবে না। আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে? আমি তা হলে স্মৃতিটুকু আমার কাছে রেখে দেব। নিজে থেকেই এগিয়ে এসে শাহরুখ বললেন, অবশ্যই! অটোগ্রাফ দিলেন।

সুজয় ঘোষ খরাজের কথা শাহরুখকে বলেছিলেন।

“শাহরুখজি আরও বললেন, ‘আপনার অভিনয়ের প্রশংসা শুনেছি।’ আমিও ধন্যবাদ জানিয়ে তাকে বললাম, ‘খুব ভালো অভিজ্ঞতা হল, আরও কাজ করার ইচ্ছা রইল আপনার সঙ্গে।’ মজা করে এ-ও বললাম, ‘আর এই যে আমি আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন, আমিই না ঈর্ষার কারণ হয়ে যাই।’ শুনে হেসে ফেললেন শাহরুখ। এতটাই বিনয়ী যে, তিনি বললেন, ‘না না একেবারেই নয়’।’’

নিজের চরিত্রটি নিয়ে খুব একটা খোলসা করেননি অভিনেতা খরাজ।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর দুবাইয়ে ‘কিং’ সিনেমার শুটিং বাতিল করতে হয়। এরপর মুম্বাইয়ের ভিলে পারলে-স্থিত একটি স্টুডিওতে মরুভূমির বিশাল সেট তৈরি করে কাজ সারা হয়েছে। এখন শুটিং চলছে লন্ডনে।

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল।

এ সিনেমায় শাহরুখ ও সুহানার সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মাসহ অনেকে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

খরাজের অভিনয়ের প্রশংসায় শাহরুখ

আপডেট সময় ১২:৫৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬