ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক! Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল Logo রোনালদোর মায়ের কথার জবাবে পর্তুগালের কোচের খোঁচা Logo মাথায় আঘাত পাওয়া সেই আর্জেন্টাইন ফুটবলার মারা গেছেন

কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভারত-পাকিস্তানের সদ্যঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় কাশ্মীরের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক ভিডিও শেয়ার করে লিখেছেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।

এর আগে তিনি শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে।

শ্রীনগর-ভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন, তিনি আকাশে বস্তু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎবিচ্ছিন্নতা এবং এয়ার সাইরেন শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা পরিষ্কার নয়। এগুলো ক্ষেপণাস্ত্র না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তা জানা যায়নি।

তিনি আরও জানান, বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘোষণা করেছিল। কিন্তু শ্রীনগরে বর্তমান পরিস্থিতি সেই সমঝোতার টেকসই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ১০:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫