ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ Logo মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো Logo রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি Logo এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য সহজ হলো চীনের ভিসা প্রক্রিয়া Logo সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন Logo সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার Logo নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের

পপ তারকা ও ‘হানা মন্টানা’খ্যাত শিল্পী মাইলি সাইরাস আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনাতেও কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে আলাপকালে নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরেন ৩৩ বছর বয়সী এই তারকা। সাক্ষাৎকারে মাইলি বলেন, তিনি এমন শিল্পীদের সঙ্গে কাজ করতে চান, যাদের তিনি শ্রদ্ধা করেন এবং যাদের কাজ তাকে অনুপ্রাণিত করে। এ সময় ড্যারিল হানার সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তবে ভক্তদের তার অভিনয়ে ফেরার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ বর্তমানে তিনি তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। 

এদিকে সংগীতজীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন মাইলি। তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন, দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তিনি ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে ‘আটলান্টিক রেকর্ডস’-এর সঙ্গে নতুন চুক্তি করেছেন। নতুন অ্যালবাম সম্পর্কে মাইলি জানান, নির্দিষ্ট একটি পরিকল্পনা অনুসরণ করে স্বাভাবিক গতিতেই কাজ এগিয়ে চলছে। ১০টি গান নিয়ে সাজানো হবে অ্যালবামটি।

সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সম্পন্ন করা মাইলি অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, প্রতিটি গানই তার বর্তমান জীবনের প্রতিফলন। তবে এবারের অ্যালবাম শুধু অন্যকে ভালোবাসার গল্প নয়; বরং নিজের ভেতরে ভালোবাসা ও মানসিক শান্তি খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও এতে উঠে আসবে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘Something Beautiful’ প্রকাশ করেছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের

আপডেট সময় ১২:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬