ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই জাগরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে আমরা সবাই গরু পালি, গরুর দড়িগুলো অনেক লম্বা আছে, এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে শেখ হাসিনা নামবে সেখানেই সাথে সাথে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও দেরি করা হবে না।

তিনি বলেন, যেখানে আলেমরা থাকে, ওইখানে গজব কম আসে। কিন্তু তারেক রহমান, কিশোরগঞ্জবাসী যখন সকল গজব থেকে উদ্ধার হইছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিছে। কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনও অবস্থান করছে, এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে ফজলুর রহমান।

এনসিপির এই নেতা বলেন, আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ। কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে, উনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন’।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা উপজেলার পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’

আপডেট সময় ০৭:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬