ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন : বিনিয়োগ হবে ১০০ কোটি ডলার Logo ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ Logo যুদ্ধক্ষেত্রে এআইয়ের দাপট: সামরিক প্রযুক্তির দৌড়ে শীর্ষে যেসব কোম্পানি Logo উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি Logo ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ Logo যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার Logo পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ জন বহিষ্কার Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি Logo যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, ভাড়া করা হয় চার শুটার

পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ জন বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইসএসসি সমমান আলিম পরীক্ষায় চলাকালে শিক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার, ভূমি মো. তানজিল কবির।

সোমবার (২৭ জুলাই) উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মো. মনিরুল ইসলাম। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক।

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার সকালে পৌর শহরে অবস্থিত কসবা মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে ৩০১ নম্বর কক্ষে পাঁচজন শিক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে সেন্টারে বসানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা প্রশাসন।

শিক্ষার্থীদের নকল সরবরাহের সত্যতা প্রমাণিত হওয়ায় শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির। পাশাপাশি শিক্ষকের সহায়তায় নকল করার দায়ে ওই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং ৩০১ নম্বর কক্ষে দায়িত্বরত আড়াইবাড়ী কামিল মাদরাসা দুই শিক্ষক আফসানা আক্তার ও মো. বাকিবিল্লাহকে আলিম পরীক্ষা চলাকালীন সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা আমিনুল ইসলাম জানান, কসবা মহিলা কলেজে আলিম পরীক্ষা কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নকল সরবরাহ করার দায়ে মনিরুল ইসলাম নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। আড়াইবাড়ী মাদরাসার দুই শিক্ষককে সকল দায়িত্ব থেকে অব্যাহতি ও পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, পরীক্ষা চলাকালীন ৩০১ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে। বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সত্যতা পাওয়া যায়।

পরে অভিযুক্ত রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই কক্ষে দায়িত্বরত আড়াইবাড়ী মাদরাসার দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সরবরাহকৃত নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন : বিনিয়োগ হবে ১০০ কোটি ডলার

পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ জন বহিষ্কার

আপডেট সময় ০৪:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬