ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, চালক-হেলপারসহ গ্রেফতার ৩ Logo সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল Logo ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতন, যা ঘটেছিলো Logo রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত Logo আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর Logo শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল Logo মুখ খুললেন মিরাজ, বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত Logo সাভারে ছেলের হাতে বাবা খুন Logo জ্বালানি সংকটে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, মাসিক ক্ষতি ১৩৫ কোটি টাকা Logo চট্টগ্রাম বোর্ডের ৫ জেলার স্থগিত এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু

সাভারে ছেলের হাতে বাবা খুন

সাভারে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত মহিন মিয়া সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। 

পুলিশ জানায়, ভোর ৪ টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ছাকিপাড়া এলাকায় মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিল। এসময় ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানান। তবে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকা  দেন। পরে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারার জন্য টেস্টার হাতে নেন।

এসময় ছেলেও তার বাবাকে থামানের চেষ্টা করেন। এক পর্যায়ে হঠাৎ ছেলে জিসান তার বাবার অন্ডকোষ চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান বলেন, খবর পেয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে অন্ডকোষ চেপে ধরে তাকে হত্যা করেছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

সাভারে ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় ১২:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬