ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ Logo মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো Logo রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি Logo এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য সহজ হলো চীনের ভিসা প্রক্রিয়া Logo সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন Logo সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার Logo নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাসসহ তিনটি যান, নিহত ২

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ভয়াবহ এক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে আসা ছয়টি ওয়াগনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশা। ত্রিমুখী ওই সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন, আহত হয়েছেন অন্তত ২৫ জন।

রোববার রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাকপাড়া এলাকার মতি পাটোয়ারীর ছেলে মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। দুজনই মাহেন্দ্রটির যাত্রী ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, ফরিদপুর পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি খালি ওয়াগন নিয়ে একটি বিশেষ ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেট অতিক্রম করার মুহূর্তেই ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে যায় এবং সেগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ সময় ইঞ্জিনের সঙ্গে সামনের অংশ চলে যেতে দেখে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান ভাবেন পুরো ট্রেন পার হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ রেলগেটের বার তুলে দেন। বার ওঠার সঙ্গে সঙ্গেই গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাটগামী ‘আনন্দ ডিলাক্স’ নামে একটি বাস, গোয়ালন্দমুখী একটি মাহেন্দ্র এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পেছন থেকে বিচ্ছিন্ন ছয়টি ওয়াগন এসে যানবাহনগুলোকে ধাক্কা দেয়।

সংঘর্ষের বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত দেন। খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের টিম দ্রুত এসে উদ্ধার অভিযান শুরু করে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, পৌনে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মালেক শেখ ও মনোয়ার হোসেন মারা যান।

চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন বাকিদের মধ্যেও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত অন্য যাত্রীদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রেন চলে গেছে মনে করে গেট খুলে দেওয়ার পরই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। ওয়াগনের ধাক্কায় মাহেন্দ্রটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত বাস ও অন্যান্য যানবাহন উদ্ধার করা হয়েছে।

এ দুর্ঘটনার পর রাজবাড়ী-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত ওয়াগন ও যানবাহন সরিয়ে নেওয়ার পর লাইন পরিষ্কার হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’

বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাসসহ তিনটি যান, নিহত ২

আপডেট সময় ১০:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬