জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে বিকাশ।
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এই অ্যাওয়ার্ডের চতুর্থ সংস্করণে ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘বিজয়ী’ হিসেবে পুরস্কার পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা দেওয়া হয়। বিকাশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ার।
আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই সামগ্রিক কৌশল, পরিচালনা পদ্ধতি ও অংশীজনদের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ায় ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিকাশ।
পাশাপাশি, সুন্দরবনের মৌয়ালদের জন্য বিকাশ ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি করায় নদীপথে টাকা বহনের ঝুঁকি ও মধ্যস্বত্বভোগীদের শোষণ দূর হয়েছে। তাদের জীবনধারা সুরক্ষায় ভূমিকা রাখার এই অনন্য গল্প নিয়ে নির্মিত ‘সাহসেই বিকাশ’ প্রামাণ্যচিত্রটি ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন’ পুরস্কার এনে দিয়েছে বিকাশকে।
বাংলা৭১নিউজ/এসএএইচ



























