ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল: সংস্কৃতি মন্ত্রী

‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টায় মাগুরা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে সাধারণ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি প্রথমে খাল খনন কর্মসূচি দিয়ে কাজ শুরু করেছেন এবং পরে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।’

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই অন্ধকার কাটিয়ে একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি।’

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে অতিথিরা মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদেশ অন্ধকারে ছিল: সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময় ০৫:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬