ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হাইকোর্টে এক দিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

এক দিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্টের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে এক দিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।’

ফৌজদারি (ক্রিমিনাল) ও রিট মামলা মিলিয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। চলতি সপ্তাহে এক দিনে ৭৮৫৩টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

মামলাজট কমানোর এই উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।’

পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতি মহোদয়বৃন্দ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

হাইকোর্টে এক দিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬