ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেট্রোরেল ডিপোর ভিডিও ধারণের অভিযোগে কর্মীকে পুলিশে দিল ডিএমটিসিএল Logo যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ Logo বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী Logo নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার Logo মেগা প্রকল্পে অনিয়ম-বিলম্ব সহ্য নয়, ১৮০ দিনের বিশেষ সংস্কারে সরকার Logo ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভা Logo ভারতের আন্দোলনে ঠিক যেন বাংলাদেশের দৃশ্য! Logo জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তা‌দের ম‌ধ্যে সাক্ষাৎ হ‌য়ে‌ছে। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, দুই পররাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় কুশল বিনিময় করেছেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, তারা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতিপথ এবং ২০২৫ সা‌লে ইসহাক দা‌রের ঢাকা সফরের প্রেক্ষাপ‌ট পর্যালোচনা করেন। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তা‌দের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে, যার ম‌ধ্যে র‌য়ে‌ছে- জনমানু‌ষের যোগাযোগ এবং এ বছর সরাসরি ফ্লাইট শুরু। খ‌লিলুর-ইসহাক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মেট্রোরেল ডিপোর ভিডিও ধারণের অভিযোগে কর্মীকে পুলিশে দিল ডিএমটিসিএল

ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬