ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২ Logo ‘কঠিন সময়েই দায়িত্ব পেয়েছি, আবার ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ ব্যাংক’ Logo বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটজন শিশু। তার মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। তাদের মধ্যে হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটে এবং রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ দুই হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা

দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই

আপডেট সময় ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬