রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

‘ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আ.লীগ করতে পারে না’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না- মন্তব্য করেছেন শেখ হাসিনার আমলে দুইবার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।

সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনে অংশ নিতে দলটিতে থাকা ক্লিন ইমেজের নেতাদের দিয়ে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার পাঁয়তারা করছে দলটি। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা। যার জন্য অন্তর্বর্তী সরকারের দায় দেখছেন অনেকে।

ফের রাজনীতিতে ফেরার পথ প্রশস্ত করতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মতো নেতাদের বিবেচনা করছে বলে জানা গেছে। তবে গত বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর জোরাল হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এবার এ নিয়েই কথা বলেছেন হাসিনুর রহমান।

হাসিনুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেন, ‘ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না। এ ফ্যাসিস্টদের এদেশে স্থান হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ জরুরী, এরপর কঠিন বিচার জনগণের দাবি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে একটি মন্তব্যও জুড়ে দিয়েছেন হাসিনুর। যেখানে তিনি লিখেছেন, ‘দেশের প্রচলিত নিয়ম আওয়ামী লীগ মানে না। এরাই দেশের একমাত্র জঙ্গি রাজনৈতিক দল।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com