ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা

সকাল থেকে ঢাকাসহ দেশের সাত বিভাগে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। এসময় অতি ভারী বৃষ্টিপাতে তলিয়ে যেতে পারে ঢাকা।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (২০ জুলাই) সকাল থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত

দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা

আপডেট সময় ০৫:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬