ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক পাসপোর্টে দুই যাত্রা, প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী Logo জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ Logo এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, গ্যাস সংকটের শঙ্কা Logo তিন জেলায় চার নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি Logo ‘প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে’ Logo বিক্ষোভ মিছিল থেকে স্বামীকে আটক: অভিনেত্রী বললেন—লজ্জাজনক পরিস্থিতি Logo প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ Logo বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলা: ৪ ভারতীয় নাবিক নিহত, ক্ষুব্ধ দিল্লি Logo বাঁচতে ঘর নেই, মরলে কবর নেই: দিশেহারা সুগন্ধা পাড়ের মানুষ Logo মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার

বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দেখা দিয়েছে যানজট। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। 

সোমবার (২০ জুলাই) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রাজধানীতে সায়েন্স ল্যাব মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী সাখাওয়াত মাহমুদ। তিনি বলেন, ‍“অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছি। বাধ্য হয়ে রিকশায় যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সুযোগে রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।”

রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসের অপেক্ষা করছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী নাফিজুল ইসলাম। তিনি বলেন, “ক্লাস শেষ হয়েছে বাসায় যাব, কিন্তু বাস পাচ্ছি না। এই এলাকায় সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই আগেভাগে বাসায় যাওয়ার চেষ্টা করছি। ছাতা থাকলেও পুরোপুরি বৃষ্টির হাত থেকে বাঁচা যায় না। এভাবে চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে গেছে।”

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দিনের বাকি সময়েও রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও যানজটের কারণে নগরবাসীর দুর্ভোগ আরো বাড়তে পারে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এক পাসপোর্টে দুই যাত্রা, প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী

বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

আপডেট সময় ০১:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬