ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব Logo মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী Logo ফাইনাল শেষে মারপিট : যে ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা? Logo এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা Logo মানিকগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ Logo বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা! Logo আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী Logo মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন Logo জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

সোনালী ট্রফি ছাড়াও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পেল ৪৮১ কোটি টাকা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্পেন। সোনালী ট্রফি ছাড়াও এবার বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাবে প্রায় ৪৮১ কোটি টাকা।

ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি প্রায় ৩১৭ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা।

এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় দ্বিগুণ। ৪৮ দলের এই আসরে অংশ নেওয়া প্রতিটি দেশই আর্থিক পুরস্কার পেয়েছে। 

তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা।

ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। এরপর ফেডারেশন নিজেদের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

সোনালী ট্রফি ছাড়াও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পেল ৪৮১ কোটি টাকা

আপডেট সময় ০৫:১৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬