ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী Logo ফাইনাল শেষে মারপিট : যে ধরনের শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা? Logo এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা Logo মানিকগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১ Logo বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা! Logo আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী Logo মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন Logo জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা Logo ভাটারায় গ‍্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যা বললেন ট্রাম্প

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আর সেই বিশ্বাসের পেছনে সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।’ তার মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনও আছে আর্জেন্টাইন অধিনায়কের।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। টুর্নামেন্টজুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে থাকা এই তারকা ফাইনালেও দলের সবচেয়ে বড় ভরসা।

শুধু ম্যাচের ফল নিয়েই নয়, বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজনের যোগ্য। 

এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের প্রেসিডেন্সির মধ্যেই আবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

তবে ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে এবং ২০৩৪ আসর আয়োজন করবে সৌদি আরব। ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ২০৩৮ সালের আগে বিশ্বকাপ আয়োজনের সুযোগ নেই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যা বললেন ট্রাম্প

আপডেট সময় ০২:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬