ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ কী হলো ফেসবুকের, একসঙ্গে সমস্যায় লাখো ব্যবহারকারী

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার দুপুর থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন বহু ব্যবহারকারী।

ব্যবহারকারীদের অভিযোগ, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না। অনেকের ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না। আবার কারও নিউজফিড আপডেট হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরেও ফেসবুকের এই সমস্যার প্রতিফলন দেখা গেছে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

তবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে মেটার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ডাউন ডিটেক্টর

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ কী হলো ফেসবুকের, একসঙ্গে সমস্যায় লাখো ব্যবহারকারী

আপডেট সময় ০২:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬