ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি: তথ্যমন্ত্রী Logo আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী Logo তিস্তা-সুরমায় ফের বন্যার শঙ্কা, কয়েক জেলায় সতর্কবার্তা Logo ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, কে এই সুন্দরী আনিকা Logo বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত Logo ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo মাগুরায় ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo আজ থেকে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ শুরু Logo জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসি’র হামলা, দু’টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেডএ) তিন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড।

এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে, যা দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত বেপজার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিনিয়োগের লক্ষ্যে গত ১৬ জুলাই ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩৬ হাজার বর্গমিটার জমিতে কারখানাটি স্থাপন করা হবে। পূর্ণ উৎপাদনে গেলে কারখানাটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি (২০ মিলিয়ন) মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করতে সক্ষম হবে। একই সঙ্গে এই শিল্প উদ্যোগে সরাসরি প্রায় ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ। তিনি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বেপজার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

আপডেট সময় ০৩:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬