ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বলেই ইতিহাস, সাইফউদ্দিনের ব্যাটে ভাঙল ১৯ বছরের রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ওভারেই ম্যাচের চিত্র বদলে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের শতরানের জুটির পরও পথ হারাতে বসেছিল বাংলাদেশের ইনিংস।

তবে ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন সাইফউদ্দিন। ওই ওভারে তার ব্যাট থেকে আসে ২৮ রান। সবমিলিয়ে ১০ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩১০।

এই ইনিংসের মধ্য দিয়ে সাইফউদ্দিন একসঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে টানা চারটি ছক্কা হাঁকানোর কীর্তি এখন সাইফউদ্দিনেরই। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের কমপক্ষে ১০ বল খেলা ইনিংসের সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এখন তার দখলে।

এর আগে এই রেকর্ড ছিল আফতাব আহমেদের। ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ বলে ৩৬ রান করেছিলেন তিনি, তার স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪। প্রায় ১৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সাইফউদ্দিন।

তার ঝোড়ো ক্যামিওর আগে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তাদের ১২০ রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই সময় শেষ ওভারে সাইফউদ্দিনের চার ছক্কার ঝড়ই বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী সংগ্রহ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ বলেই ইতিহাস, সাইফউদ্দিনের ব্যাটে ভাঙল ১৯ বছরের রেকর্ড

আপডেট সময় ০৮:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬