ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম Logo পেলের স্মারক বিক্রির ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড Logo সেই ঐতিহাসিক ছবিই এখন বিশ্বকাপ ফাইনালের বিজ্ঞাপন Logo যে অভ্যাসগুলো মেনে চললে বর্ষায় সুস্থ থাকবেন Logo বিশ্বকাপে আর্জেন্টিনার সবশেষ হারের ম্যাচের রেফারি এবার ফাইনালে Logo বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের মেয়র মামদানির সতর্কবার্তা Logo বিশ্ব চ্যাম্পিয়নদের ‘বিশেষ আংটি’ উপহার দেবে ফিফা Logo আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প Logo এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল: মাগুরা সেরা, রামেক তৃতীয় Logo ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

পেলের স্মারক বিক্রির ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড

নিলামে রেকর্ড ৪৯ লাখ ডলারে যা বাংলা টাকায় প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকায় বিক্রি হলো ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ফুটবল সম্রাট পেলের ঐতিহাসিক জার্সি। বিশ্বখ্যাত নিলাম সংস্থা সোথেবিস নিশ্চিত করেছে, পেলের যেকোনো স্মারক বিক্রির ইতিহাসে এটিই সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে মোট ১০টি বিড আসে। শেষ পর্যন্ত জার্সিটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। এই জার্সির মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ, পেলে এটি পরেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচে।

পেলের প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে দুটি গোল করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ফলে তিনি এখনও বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।

২০২২ সালে মারা যাওয়া পেলে পরবর্তীতে শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলেরই অন্যতম কিংবদন্তি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হন।

সোথেবিস এক বিবৃতিতে জানায়, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ‘খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত বা ব্যবহৃত ছবিগুলোর অন্যতম’। প্রতিষ্ঠানটি আরও বলে, ‘সেই ইতিহাসের সাক্ষী ছিল এই জার্সি।’

এর আগে ২০০৪ সালে একই জার্সিটি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ড (তৎকালীন প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার) দামে বিক্রি হয়েছিল বলে জানিয়েছে সোথেবিস।

তবে পেলের জার্সি তার স্মারকসামগ্রীর মধ্যে সবচেয়ে দামি হলেও, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া স্মারক নয়।

সে রেকর্ডটি রয়েছে কিংবদন্তি বেসবল খেলোয়াড় বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা ‘কলড শট’ জার্সির দখলে। সেটি ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে (প্রায় ২৫৭ কোটি টাকা) বিক্রি হয়েছিল।

এ ছাড়া ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরা মাইকেল জর্ডানের জার্সি ১ কোটি ১ লাখ ডলারে (প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা) এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরা দিয়েগো ম্যারাডোনার জার্সি ৯২ লাখ ডলারে (প্রায় ১১০ কোটি ৪০ লাখ টাকা) বিক্রি হয়েছিল বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান বনহ্যামস।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

পেলের স্মারক বিক্রির ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড

আপডেট সময় ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬