ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের প্রধান ঢাকায় গ্রেপ্তার

কম্বোডিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের অন্যতম প্রধান মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকীকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহাফুজ উল্লাহ সিদ্দিকীকে গ্রেপ্তার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মাহাফুজ বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তিনি কম্বোডিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের অন্যতম প্রধান হিসেবে চিহ্নিত হয়েছেন।

পুলিশের তথ্যমতে, বিদেশে চাকরি ও উচ্চ আয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, মানবপাচার ও আন্তর্দেশীয় অপরাধ দমনে সিটিটিসির অভিযান এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বৈদ্যুতিক কার্গো ভ্যানের যাত্রা শুরু

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের প্রধান ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬