ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু Logo জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক Logo উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল Logo মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা Logo পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩ Logo তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট Logo সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি Logo চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের Logo কম্বোডিয়ায় মানবপাচার চক্রের প্রধান ঢাকায় গ্রেপ্তার

মুগদায় মানসিক রোগে আক্রান্ত নারী নিখোঁজ, থানায় জিডি

রাজধানীর মুগদা এলাকায় মানসিক রোগে আক্রান্ত এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ওই নারীর নাম খাদিজা বেগম (৫৬)। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে মানসিক রোগে ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

মুগদা থানায় করা জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ নারীর স্বামী মো. হাসানুজ্জামান (৬৭) গত ৯ জুলাই সাধারণ ডায়েরি করেন। জিডি অনুযায়ী, ওই দিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাসার মূল দরজা খোলা রেখে খাদিজা বেগম বাসা থেকে বের হয়ে যান।

জিডিতে বলা হয়, রাত পৌনে ৪টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বাসার মূল দরজা খোলা দেখতে পান হাসানুজ্জামান। পরে স্ত্রীর কক্ষে গিয়ে তাকে না পেয়ে ভবনের ভেতরে এবং আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

পরে রাত ৪টা ১৫ মিনিটে তিনি বিষয়টি শাশুড়িকে ফোনে জানান। পরদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্বজনদের সঙ্গে নিয়ে মুগদা বিশ্বরোড, ওয়াসা রোড, মানিকনগর, সায়েদাবাদ, মান্ডাসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় ভবিষ্যৎ আইনগত প্রয়োজনের কথা উল্লেখ করে মুগদা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই নারীর সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু

মুগদায় মানসিক রোগে আক্রান্ত নারী নিখোঁজ, থানায় জিডি

আপডেট সময় ০২:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬