ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল Logo মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা Logo পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩ Logo তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট Logo সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি Logo চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের Logo কম্বোডিয়ায় মানবপাচার চক্রের প্রধান ঢাকায় গ্রেপ্তার Logo নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু Logo মিঠামইন বিএনপি সভাপতি হত্যা: আটক ৩

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবস্থিত একটি কনফিডেন্স লবণ কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাদের সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন শ্রমিক আহত হয়েছে, পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।

আহত শ্রমিকের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

আপডেট সময় ০১:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬