ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু Logo শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাশের ফ্ল্যাটের নির্মাণ শ্রমিকই খুনি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য Logo মুগদায় মানসিক রোগে আক্রান্ত নারী নিখোঁজ, থানায় জিডি Logo আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক Logo চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার Logo চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরে চলছে হরতাল Logo মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ আ’লীগ নেতা-কর্মীদের নামে Logo সাদিক কায়েমকে নিয়ে গুজব

সাদিক কায়েমকে নিয়ে গুজব

গুজবের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দাবি করে সামাজিক যোগযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, তা সঠিক নয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। তারই সূত্র ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাদিক কায়েম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং তিনি কোনো একটি সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে পারেন।

তবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল স্পষ্ট করে জানিয়েছেন, ‘সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। জামায়াত আমির ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই সময়ের একটি ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে গুজব ছড়ানো হচ্ছে।’

এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকেও জানানো হয়েছে, দলের আমিরের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূলত ছাত্রশিবিরের সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী তিনি ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মাত্র।

এর আগে গত ১২ জুলাই বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে ছাত্ররাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সাদিক কায়েম। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’

জীবনের সবচেয়ে সুন্দর ও সৃষ্টিশীল সময়গুলো এই সংগঠনের সঙ্গে কাটানোর জন্য তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাদিক কায়েমের ওই পোস্টটিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু

সাদিক কায়েমকে নিয়ে গুজব

আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬