ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির Logo বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ Logo সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার Logo এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি Logo ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার Logo নাহিদ রানার আগুনে বোলিং, তবু ১৭০ রান তুললো জিম্বাবুয়ে Logo প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী Logo ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেছেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের যথাযথ মূল্যায়ন এখনো করা হচ্ছে না। একইসঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ারও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা মনে করি, বাংলাদেশের জনগণ একাত্তরের আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই কাজ করছে। সেই লক্ষ্য সামনে রেখেই আমরা মাঠে নেমেছি।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমানে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেটিও তাদের ন্যায্য দাবির অংশ। একজন শিক্ষার্থী কখনোই স্বেচ্ছায় পরীক্ষার হল ছেড়ে রাজপথে নামে না। যখন তারা গভীর সংকট ও কষ্টের মধ্যে পড়ে, তখনই আন্দোলনে নামতে বাধ্য হয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, শিক্ষার্থীদের বিদ্যমান সংকট দ্রুত সমাধান করে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।

এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৬:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬