ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Logo অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে সরকার একা ছেড়ে দেবে না Logo দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে: স্থানীয় সরকার মন্ত্রী Logo সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত Logo বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ Logo এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা ড. তিতুমীর Logo শেখ হাসিনার ফেরার বার্তা: বিচার, নাকি ঢাকা-দিল্লির নতুন সমীকরণ? Logo শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর Logo নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন Logo ৫২৭ কোটির বাঁধে কাজ শেষ না হতেই ধস

নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন

শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে সতর্কতাস্বরূপ রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশের ৫০ জনের অধিক সদস্য।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় ওই এলাকায় এমন চিত্র দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার (১৫ জুলাই) দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।

শিক্ষার্থীদের লংমার্চ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের ৫ জেলা বাদে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এতে অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে পরীক্ষার্থীদের যেতে দেখা যায়।

পাশাপাশি শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।

এরপর তারা ৮ দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা ৩ দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে মন্ত্রী দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে গত সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি। তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় রয়েছেন। এ দাবিতে ফের কর্মসূচি দিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নীলক্ষেতে বিজিবি, সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন

আপডেট সময় ১২:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬