ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ Logo ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি Logo কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Logo বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে Logo সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিপেটায় ছত্রভঙ্গ Logo বন্দর ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক Logo ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়নের ফল: তথ্য উপদেষ্টা Logo উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি Logo ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী’ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকাল সোয়া ৬টার দিকে তারা সংসদ ভবনের সামনে পৌঁছান।

সেখানে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি পরীক্ষা পুনর্গঠন এবং আগামীকালের পরীক্ষা স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এর আগে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে মিরপুর সড়ক ধরে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন।

আন্দোলনকারীদের ঘোষিত তিন দফা দাবি হলো—

১. আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, সবার জন্য ওই পরীক্ষা পুনরায় নিতে হবে।

৩. ১৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষ থেকেই তাঁদের এই আন্দোলন।

এদিকে আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এদিন বিকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে চলমান শিক্ষার্থী আন্দোলন ও এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে পুলিশের বাড়তি নিরাপত্তা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬