ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল Logo শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত Logo আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে রিট Logo জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জামায়াতের Logo ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের Logo ১ বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী Logo দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ Logo প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী Logo গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন

রাজধানীর পল্লবীর কালশী মোড় এলাকায় বিহারি কলোনিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের আন্দোলনের কারণে ওই সড়কে যানচলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে সড়ক ব্যবহারকারীদের। 

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় হাজারের বেশি বাসিন্দা কালশী মোড় অবরোধ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবী থানার সামনে থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলে কালশী এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের ট্রাফিকের দিক নির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের পাশাপাশি ক্রাইম বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে কাজ করছেন। 

এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার জানান, সাড়ে ৬টার দিকে কালশী মোড় অবরোধ করেন স্থানীয়রা। তাদের মূল দাবি পানি নিরসন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা তাদেরকে সড়ক থেকে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে। 

এদিকে, আন্দোলনের কারণে ওই এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। প্রয়োজন না হলে চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

কালশীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন

আপডেট সময় ০৮:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬