মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা গার্ডিয়ানের রিপোর্ট বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! পবিত্র শবে কদর আজ

যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা মঞ্চ থেকে এসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তার ওপরেই নামাজের প্রস্তুতি নেন।

কেউ জায়নামাজ, আবার কেউ রুমাল বিছিয়ে নামাজের জন্য বসেন। কাউকে কাউকে জাতীয় পতাকাকে সামনে রেখে সারিতে বসতে দেখা যায়।

সুন্নত নামাজ আদায় ও খুতবা শেষে দুপুর ১টা ১০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।

এদিকে, নামাজের শুরু থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। সেখানে পুলিশ এবং স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এর মাধ্যমে পতন হয় আওয়ামী স্বৈরশাসনের। জাতিসংঘের হিসাব মতে, ওই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলাসহ সহিংসতায় এক হাজার চারশ’ জন নিহত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তাদের বিচারের দাবিতে সোচ্চার অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতা।

বুধবার গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের প্রেক্ষাপটে দলটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন প্লাটফর্ম এক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ১০টায় যমুনার সামনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে অবস্থান কর্মসূচি শুরু হয়।

এতে হাসনাতের দল এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ গণঅভ্যুত্থানের পক্ষের নেতা-কর্মীরা। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হচ্ছেন।

সকালে ওই কর্মসূচি থেকে শুক্রবার জুমার নামাজের পর বড় সমাবেশের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এজন্য যমুনা ভবনের পাশেই মিন্টো রোড সংলগ্ন ফোয়ারার কাছে পাঁচটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। দুপুর ১২টায় যমুনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের দিকে যান আন্দোলনকারীরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com