ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে মতিঝিলের ব্যাংক পাড়ায় বেহাল অবস্থা

রাতভর ও সকাল থেকে চলতে থাকা ভারী বৃষ্টিতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল ব্যাংক পাড়ায় বেহাল অবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে মতিঝিলের প্রধান সড়ক, দিলকুশা, শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংকসংলগ্ন এলাকা এবং আশপাশের বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও সড়কের বড় অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক পথচারীকে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসে যেতে বের হওয়া ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে অনেককেই অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে।

মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাকিব হাসান বলেন, প্রতিদিন ২০-২৫ মিনিটে অফিসে পৌঁছাই। কিন্তু আজ জলাবদ্ধতা ও যানজটের কারণে প্রায় এক ঘণ্টা লেগেছে। অনেক জায়গায় হাঁটুসমান পানি থাকায় হেঁটেও চলাচল করতে কষ্ট হয়েছে।

পথচারী সাইদুল বলেন, রাস্তা ডুবে যাওয়ায় কিছু দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। প্রতি বছর একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

এদিকে বৃষ্টির সুযোগে কিছু এলাকায় রিকশা ও অটোরিকশার ভাড়াও বেড়ে যায়। গণপরিবহনের সংকট এবং দীর্ঘ যানজটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টিতে মতিঝিলের ব্যাংক পাড়ায় বেহাল অবস্থা

আপডেট সময় ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬