ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের Logo ১ বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী Logo দেড়-দুই মাসে বদলে যাবে জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা : এসপি মাসুদ Logo প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী Logo গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু Logo অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে Logo বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা Logo গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান রাশেদ খাঁনের Logo ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

ইডেন কলেজের সামনে গাছ উপড়ে সড়ক বন্ধ

সকাল থেকে রাজধানীতে টানা বর্ষণের মধ্যে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে একটি বড় গাছ উপড়ে পড়েছে। এতে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে আটকা পড়েছেন যাত্রী ও চালকরা।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে রাস্তা ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে অব্যাহত বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি হঠাৎ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। গাছটি সড়কজুড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে দ্রুতই গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, অনেকেই অফিস ও বিভিন্ন জরুরি গন্তব্যে যেতে দেরি করছেন। টানা বৃষ্টির মধ্যে যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয়রা জানান, গাছটি অপসারণ না করা পর্যন্ত স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হবে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাছটি সড়ক থেকে সরানো হয়নি এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের

ইডেন কলেজের সামনে গাছ উপড়ে সড়ক বন্ধ

আপডেট সময় ০১:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬