ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী Logo আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি Logo বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo কারাগারে বন্দিরা বানাচ্ছেন সাবান, নাম ‘প্রিজন ফ্রেশ’ Logo ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ Logo বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট Logo নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকলো এইচএসসি পরীক্ষার্থীরা Logo আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ১৯৩০ সালের এই ‍দিনে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবলের যাত্রা

ইবিতে জুলাই শহীদদের স্মৃতি ভাস্কর্য ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী 

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতি ভাস্কর্য নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আগামী ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এর উদ্বোধন করবেন।

শনিবার (১১ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

উপাচার্য বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। শহীদদের আত্মত্যাগ ও অবদান স্মরণে তাদের স্মৃতিকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হবে। 

উপাচার্য আরও জানান, আগামী ১ আগস্ট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার হাত দিয়েই জুলাই শহীদদের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মৃতি ভাস্কর্যের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

এছাড়া জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া, সদস্য সচিব ড. মো. আসাদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লাল ব্যাজ ধারণ কর্মসূচিতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লাল ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী

ইবিতে জুলাই শহীদদের স্মৃতি ভাস্কর্য ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী 

আপডেট সময় ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬