বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ভারত সরকারকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই আহ্বান জানান।

তিনি বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনও ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে।

এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী “ফ্যান্টম ডিফেন্স” বা “ভৌতিক প্রতিরক্ষা” হিসেবে অভিহিত করেছেন।

পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, “পাকিস্তান যখন ভারতে হামলা করবে, তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে।”

পৃথক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না— সারা বিশ্ব নিজেই তা বুঝে যাবে।

সংবাদ সম্মেলনে তিনি ভারতের ১৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

তার কথায়, “এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়”। তিনি কটাক্ষ করে বলেন, “ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তব জগতে ফিরবে?”

ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, “কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে, সেখানে আগুন তো দিতে পারত! যা দেখানো হচ্ছে, সেগুলো শুধুই ফাঁকা মাঠ।”

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের যেকোনও ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, “যখন পাকিস্তান জবাব দেবে, সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত। তখন কী হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়ার দরকার হবে না।”

 সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, বিবিসি, জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com