ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী Logo আর্থিক খাত সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, নতুন ঋণেও ইতিবাচক অগ্রগতি Logo বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo কারাগারে বন্দিরা বানাচ্ছেন সাবান, নাম ‘প্রিজন ফ্রেশ’ Logo ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ Logo বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট Logo নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকলো এইচএসসি পরীক্ষার্থীরা Logo আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ১৯৩০ সালের এই ‍দিনে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবলের যাত্রা

গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়েছে বড় এক গাছ। এতে দুমড়েমুচড়ে গেছে বাসটি। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এ ঘটনায়।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে পার্কিং এলাকায় থাকা বাসের ওপর পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন এবং গাছটি অপসারণের উদ্যোগ নেন।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘আজ সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হতে পারে।’

ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অনেকগুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। এই গাছ যদি শিক্ষার্থীদের ওপর পড়তো তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী

গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

আপডেট সময় ০১:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬