ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সুইসদের রুখতে স্কালোনির নতুন চাল

আর্জেন্টিনার একাদশে জোড়া পরিবর্তনের আভাস

বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী অনায়াসে পার করলেও, নকআউট পর্বে এসে প্রতিটি ম্যাচেই কঠিন ও স্নায়ুক্ষয়ী পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল মেসিদের। শেষ বত্রিশের ম্যাচে আফ্রিকার লড়াকু দেশ কেপ ভার্দেকে হারাতে হয়েছিল অতিরিক্ত সময়ে গিয়ে। আর শেষ ১৬-র ম্যাচে মিসর জয়ের জোরালো সম্ভাবনা জাগালেও, শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় হেরে বিদায় নেয়।

এবার আর্জেন্টিনার সামনে সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ মিশন। রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির দল।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন যে, মিসরের বিপক্ষে গত ম্যাচে জয়ী দলটির ওপরই তিনি মূলত ভরসা রাখছেন। তবে কন্ডিশন ও প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে একাদশে অল্প কিছু কৌশলগত পরিবর্তন আসতে পারে।

কোচ স্কালোনি বলেন, “আমরা একই একাদশ রেখে দলীয় অনুশীলন করেছি। ওই একাদশ নিয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সামান্য পরিবর্তনও আসতে পারে। নীতিগতভাবে, গত ম্যাচে আমরা যে দল নিয়ে খেলেছি, তার কাছাকাছি একটি দল নিয়েই সুইজারল্যান্ডের বিপক্ষে লড়তে চাইবো।”

যে দুটি পরিবর্তনের সম্ভাবনা

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এর প্রতিবেদন এবং কোচের বক্তব্য অনুযায়ী, আলবিসেলেস্তেদের শুরুর একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। 

মিসরের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গঞ্জালো মন্টিয়েল। সুইসদের রুখতে এবার এই ফ্রেশ ডিফেন্ডারকে শুরু থেকেই খেলাতে পারেন স্কালোনি।

এছাড়া  মাঝমাঠের বড় ভরসা ম্যাক অ্যালিস্টারকে বিশ্রামে রেখে বেঞ্চে বসানো হতে পারে। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকো গঞ্জালেস।

মিসরের বিপক্ষে শুরুর একাদশে লাউতারো মার্টিনেজকে বেঞ্চে বসিয়ে জায়গা করে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। সুইসদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়েও অধিনায়ক লিওনেল মেসির সাথে আক্রমণভাগের দায়িত্ব সামলানোর ভরসা থাকছেন এই তরুণের কাঁধেই।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ

এমি মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগফিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক অ্যালিস্টার/নিকো গঞ্জালেস, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সুইসদের রুখতে স্কালোনির নতুন চাল

আর্জেন্টিনার একাদশে জোড়া পরিবর্তনের আভাস

আপডেট সময় ১১:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬