ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যৌন হয়রানির অভিযোগ: আগাম জামিনের পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে খুন, পলাতক রাজকুমার Logo বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন Logo যুক্তরাষ্ট্রের চাপে লেবাননে অভিযান স্থগিত ইসরায়েলের Logo জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড Logo ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি Logo ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত Logo চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে Logo শাহজালালের মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা Logo নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ Logo শ্রেণীকক্ষ থেকে এশিয়ার শীর্ষ: ছোট্ট সামিনার বিশ্বজয়ের গল্প

কেরানীগঞ্জে গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।

শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তিন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এই মুহূর্তে নির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব নয়। তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের কাছ থেকে জানা গেছে গ্যাস লাইনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

যৌন হয়রানির অভিযোগ: আগাম জামিনের পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে খুন, পলাতক রাজকুমার

কেরানীগঞ্জে গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

আপডেট সময় ১২:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬